1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কাপ্তাই গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুসরাত জাহান
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

কাপ্তাই গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুসরাত জাহান

গুজব প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল, নিরপেক্ষতা আইন-শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা

নুসরাত জাহান নিশু,, রাজস্থলী উপজেলা।

গুজব মোকাবিলায় গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। এ দুটি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গুজব প্রতিরোধ এবং আইন শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সু-শাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম ”  শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

এসময় বক্তারা আরোও বলেন,  গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সমাজের সু- বিচার ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিস( পিআইডি)  এর আয়োজনে এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই  উপজেলা প্রশাসনের সহযোগিতায়  বুধবার (৫ নভেম্বর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সরকারি কর্মকর্তা এবং  কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা  অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান   তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান এতে সভাপতিত্ব করেন।

 

মতবিনিময় সভায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

স্বাগত  বক্তব্য দেন কাপ্তাই  সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।  সঞ্চালনা করেন চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা  জিএম সাইফুল ইসলাম।

 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান,  ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম,  বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, রাজস্থলী উপজেলা বেতার ও আমাদের দেশের প্রতিনিধি হাবিবুল্লাহ মেজবাহ, রাজস্থলী উপজেলা ইনকিলাব প্রতিনিধি মো: আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com