1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

 

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট হাঁসের ডিঘি সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহত তিনজনকে স্থানীয় মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা যৌথভাবে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com