1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিএনপি ১৬ টি আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন পেলেন যারা

চান মিয়া সহকারী সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বিএনপি ১৬ টি আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন পেলেন যারা

চান মিয়া
সহকারী সিক্রেট রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৬টিতে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রামের ৬টি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন
চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): পরে ঘোষণা করা হবে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), কাজী সালাউদ্দিন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
চট্টগ্রাম-৬ (রাউজান), পরে ঘোষণা করা হবে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): তালিকায় নাম নেই।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): পরে ঘোষণা করা হবে।

চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী), সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): পরে ঘোষণা করা হবে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): পরে ঘোষণা করা হবে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): প্রয়াত সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com