1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কোতয়ালী চট্টগ্রাম প্রাইভেট কার সহ ৩ কোটি টাকার ইয়াবা আটক

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

কোতয়ালী চট্টগ্রাম প্রাইভেট কার সহ ৩ কোটি টাকার ইয়াবা আটক

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যায় একটি প্রাইভেটকারের চালক। পরে পরিত্যক্ত ওই গাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো গ–৩৭–১৮৪৯ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে। পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ির চালকসহ ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে গাড়িটি তল্লাশি করে হলুদ কস্টেপে মোড়ানো ১০টি বড় প্যাকেটে এক লাখ ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার করে মোট এক লাখ পিস ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ইত্তেফাককে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল।
কিছুক্ষণ পর সন্দেহজনক প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ি থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’

পুলিশ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে কোতোয়ালী থানায় উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটি অন্যতম বড় চালান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com