1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চট্টগ্রামে আলোচিত আকাশ হত্যাকাণ্ডে গ্রেপ্তা’র ৩ : র‍্যাব -৭

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আলোচিত আকাশ হত্যাকাণ্ডে গ্রেপ্তা’র ৩ : র‍্যাব -৭
মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ব্যাপক আলোচিত গুঞ্জন চাঞ্চল্যকর ঘটনায় মোবাইল মেকানিক খুনে গ্রেপ্তার আরও ৩ জন র‌্যাব-৭ এর অভিযানে। “পাওনা টাকার জেরেই আকাশকে খুন করা হয। পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরি আঘাতে নির্মম লোমহর্ষক কায়দায় হত্যা করা হয়েছে।

১৫ নভেম্বর( শনিবার) র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পরপর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাটে তার মামার বাড়িতে আত্মগোপনে চলে গিয়েছিল। সেখান থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মোবাইল মেকানিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছে, ‘ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে’।

চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

তার ভাই ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, হত্যাকাণ্ডের পর ছুরিটি ফেলে দেওয়া হয়েছিল। সেটি রেয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য : নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। নিহত আকাশ ছিলেন মোবাইল মেকানিক। আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুর পাড় এলাকার বাসিন্দা ভুলু ঘোষের ছেলে।

ছুরিকাঘাতে যুবক খুন সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, পেশায় মোবাইল মেকানিক আকাশের কাছ থেকে কিছু দিন আগে সানি এক হাজার ৫০০ টাকায় একটি মোবাইল মেরামত করিয়েছিলেন। এর জন্য ৩০০ টাকা পরিশোধ করলেও বাকী টাকা পরিশোধ করেননি। এ টাকার জন্য আকাশ বিভিন্ন সময়ে সানিকে চাপ দিয়ে আসছিলেন।

তিনি বলেন, “ঘটনার দিন রাতে টাকা দেওয়াএ কথা বলে আকাশকে ডেকে নিয়েছিল সানি। এসময় পূর্ব পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে আকাশকে ছুরিকাঘাত করে খুন করা হয়।”

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, আকাশ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com