দৌলতপুরে চুরি করতে যেয়ে রনি নামের এক যুবক জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ!
দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের রনি নামের এক যুবককে আটক করেছে রিফাইতপুর ইউনিয়নের বিন্দিপাড়ার গ্রামের স্থানীয় জনগণ।
স্থানীয় জনগণ ও পুলিশের দেওয়া তথ্যমতে জানা যায় শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে চুরি করতে যেয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে রনি।
পরে স্থানীয় জনগণ তাকে বেঁধে রেখে দৌলতপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ যেয়ে রনিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, শুক্রবার দিবাগত রাতে বিন্দিপাড়ার স্থানিয় জনগণ মারফত জানতে পারি, তারা রনি নামে একজনকে আটকে রেখেছে চুরি করার অপরাধে পরে পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। রনিকে একটি চুরি মামলায় শুক্রবার বেলা বারোটার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।
উল্লেখ্য গত চার পাঁচ মাস আগেও ইউনিয়নের হাসানপুর গ্রামে চুরি করতে যেয়ে ধরা পড়ে রনি নামের এই যুবক, পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে ছেড়ে দিলে রনি নিজেই বাদি হয়ে ঐ এলাকার কয়েকজনর নামে হত্যাচেষ্টা ও চাঁদা বাজির মামলা দায়ের করে। রনি দৌলতপুর উপজেলায় বিএনপি'র রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ।