1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কাঁকনহাট মহিলা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়া জরুরি।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

কাঁকনহাট মহিলা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়া জরুরি।

নিজস্ব সংবাদদাতা।

রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট মহিলা দাখিল মাদ্রাসা দীর্ঘ দিন ধরে নন এমপিও অবস্থায় রয়েছে। কিন্তু এই মাদ্রাসার সক্রিয় নিষ্ঠাবান সুপার, সহকারী শিক্ষক গণ এবং কর্মচারী গণ বেতন ছাড়া অনেক কষ্টে মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে আজ অবধি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সুনামের সহিত পাঠদান করে আসছেন। মাদ্রাসাটি স্থাপিত হয় ২০০৪ সালে। মাদ্রাসার EIIN নাম্বার ১৩৪৬৬০। আজ হঠাৎ সরেজমিনে গিয়ে দেখা যায় যে শিক্ষক দের উপস্থিতি ছিল শতভাগ এবং মাদ্রাসার প্রতি আগ্রহ ছিল পর্যাপ্ত পরিমাণে। ছাত্রীদের ক্লাশে উপস্হিতি ও পরীক্ষায় উপস্থিতি ছিল অনেক ভালো। মোট শিক্ষার্থীদের সংখ্যা সন্তোষজনক এবং প্রতিবছর পাশের হার যথেষ্ট। নন এমপিও এই মাদ্রাসার অবকাঠামোও যথেষ্ট রয়েছে। দেখা যায় পরিপাটি অফিস রুম, ক্লাস রুম,পরিস্কার পর্যাপ্ত খেলার মাঠ, প্রয়োজনীয় জমি এবং মাদ্রাসার চারপাশ সবুজ সমারোহে মনোরম পরিবেশে আচ্ছাদিত। জানা যায় যে এমপিও ভুক্ত হওয়ার নীতিমালার সকল শর্ত পূর্ণ রয়েছে অত্র মাদ্রাসায়। নন এমপিও এই মাদ্রাসার শিক্ষার্থীরা, সুপার এবং সহকারী শিক্ষক গণ এবং কর্মচারী গণ সকলেই বুক ভরা আশা নিয়ে নিজেদের পরিবারের দীর্ঘ দিনের কষ্ট নিরসনে শিক্ষা উপদেষ্টা মহোদয় ও শিক্ষা সচিব মহোদয় এর নিকট এবার নিজেদের এই নন এমপিও কাঁকনহাট মহিলা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ার বিনীত অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com