1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চকরিয়ায় জমি বিরোধে চাচার মৃত্যুঃ ভাতিজা আলী আহমদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

চকরিয়ায় জমি বিরোধে চাচার মৃত্যুঃ ভাতিজা আলী আহমদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ১নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কালু (৮০) শাহ্ ওমরাবাদ এলাকার মকবুল আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮) একই গ্রামের সুরত আফজালের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—
“জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত হয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাস্থলে উত্তেজনা

ঘটনার পরপরই উত্তেজিত গ্রামবাসী আলী আহমদের বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।

কীভাবে ঘটল মৃত্যু?

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। বুধবার সকালে এক বৈঠকে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আলী আহমদ চাচা মোহাম্মদ কালুকে বুকে ঘুষি মারেন।
বৃদ্ধ কালু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com