1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, ২০২৫ উপলক্ষে বিনামূল্যে ৯০০ টি গরু ছাগলকে ফ্রি টিকা প্রদান করা হয়

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, ২০২৫ উপলক্ষে বিনামূল্যে ৯০০ টি গরু ছাগলকে ফ্রি টিকা প্রদান করা হয়

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)::

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ একযোগে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় এবং জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে শুরু হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি। এর পরিপ্রেক্ষিত মহেশখালী প্রানিসম্পদ ও পশু হাসপাতালের আয়োজনে সপ্তাহটি পালিত হচ্ছে ।

শুক্রবার (২৮ নভেম্বর) মহেশখালী হোয়ানক ইউনিয়ন এর বানিয়াকাটা স্কুল মাঠে ইউএলও মহেশখালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের ইউএলও ডা: আবদুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, ২০২৫ উপলক্ষে বিনামূল্যে ৬০০ টি গরুকে ক্ষুরা, তড়কা, বাদলা টিকা, প্রায় ৩০০ টি ছাগলকে পিপিআর টিকা, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডিওয়ার্মিং ক্যাম্পেইন এর আওতায় ২৭০ টি গরু ছাগলের মালিককে তাদের পশুর জন্য ফ্রি কৃমিনাশক, ভিটামিন, প্রায় ১০০ জন মালিককে তাদের পশুর ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উক্ত কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন, পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি, উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হেলথ চট্টগ্রামের ডা: মো: ইজমাল হাসান। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলইও ডা: মুনতাছির, সুকুমার বাবু ও জাহিদ, সফি, শাহ আলম, ফরিদ, সুজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com