1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বান্দরবানে সকল থানার ওসিদের বদলি জনিত বিদায় সংবর্ধনা —

স্টাফ রিপোর্টার মোঃ মোর মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

“বান্দরবানে সকল থানার ওসিদের বদলি জনিত বিদায় সংবর্ধনা —

পুলিশ সুপারের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা”

স্টাফ রিপোর্টার মোঃ মোর মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান, ০৬ ডিসেম্বর ২০২৫:
বান্দরবান জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি জনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবারবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। বিদায়ী ওসিদের উদ্দেশ্যে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন,
“বান্দরবানের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে। আপনাদের সেবা জেলা পুলিশ পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। আগামীর কর্মস্থলে আপনাদের সফলতা ও কল্যাণ কামনা করছি।”

এ সময় তিনি পুলিশ সদস্যদের জনসেবায় আরও সহনশীল, ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com