1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জমির কাগজপত্র জালিয়াতি, একাধিক মিথ্যা মামলা এবং দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি ও মারধরের অভিযোগ এনে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা মেহের আলী সিকদার পাড়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোঃ এহসানুল হক। তিনি মৃত আমির আহমদ মাস্টারের ছেলে এবং আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মোঃ এহসানুল হক অভিযোগ করেন, তাদের পারিবারিক মৌরসী ও যৌথ মালিকানাধীন স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আধুনগর ইউনিয়নের হাসান মেম্বার গং, প্রকাশ লেংগ্যা হাসান ওরফে ডাকাত হাসান, অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এ উদ্দেশ্যে অভিযুক্তরা জমির কাগজপত্র জাল-জালিয়াতি করে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে তার পরিবারকে হয়রানি করছে।

তিনি বলেন, গত ১৯ মার্চ ২০২৪ ইং তারিখ থেকে অদ্যাবধি অভিযুক্তরা প্রতিনিয়ত হুমকি-ধমকি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে। এতে করে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় তিনি লোহাগাড়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। এর মধ্যে রয়েছে—
১৯/০৩/২০২৪ ইং তারিখে জিডি নং ৮৭৭ এবং ০৪/০৫/২০২৫ ইং তারিখে জিডি নং ২৬৪।

এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একাধিক সি.আর মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
সি.আর মামলা নং ১৭৮/২৪, দায়ের তারিখ ২৭/০৫/২০২৪, ১৯/০৫/২০২৪, ০৭/১০/২০২৪, ০৪/০৯/২০২৪ এবং ১৯/১১/২০২৪। মামলাগুলো বর্তমানে সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে মোঃ এহসানুল হক বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া থানা, সাতকানিয়া দেওয়ানি আদালত এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী প্রতিকার পাওয়া যায়নি।

এ অবস্থায় তিনি দেশের গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং বিজ্ঞ আদালতের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত লেংগ্যা হাসান ওরফে ডাকাত হাসান গংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তার পরিবারকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com