1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

তানোরে আগুনে পুড়ে অসহায় বানেছা অগ্নি দগ্ধ ও সব সম্বল পুড়ে ছাই

মো: এরশাদ আলী, রাজশাহী থেকে।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

তানোরে আগুনে পুড়ে অসহায় বানেছা অগ্নি দগ্ধ ও সব সম্বল পুড়ে ছাই

মো: এরশাদ আলী,
রাজশাহী থেকে।

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তভুক্ত ০৫ নং ওয়ার্ডের তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের মহল্লায় বাড়িতে একাই বসবাস করতেন গরীব অসহায় বিধবা বানেছা। জানা যায় তিনি অনেক কষ্টে মানুষ দের সহযোগিতা নিয়ে জীবন যাপন করতেন। এমন পরিস্থিতির উপর আজ ১৮/ ১২/২০২৫, রোজ বৃহস্পতিবার রাত প্রায় একটার দিকে হঠাৎ অসহায় বানেছা নিজের বাড়িতে আগুন জ্বলছে এমন দৃশ্য দেখতে পেয়ে হতভম্ব হয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করেন। বানেছার চিৎকার আর্তনাদ শুনে পাশের বাড়ির মামুন সহ অনেকে দৌড়ে এসে ঘরের জানালা ভেঙে বানেছা কে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। আগুন লাগার খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছুটে আসেন। ততক্ষণে বানেছার বাড়িতে থাকা সমস্ত সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের অদম্য সাহসী কর্মকর্তা গণ এক পর্যায়ে আগুন নিভাতে সক্ষম হন।
ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায় যে গরীব অসহায় বানেছার বাড়িতে থাকা গরু, ছাগল, চাউল, নানাবিধ জরুরি প্রয়োজনীয় আসবাবপত্র, বিছানা পত্র সহ বাড়ির সমস্ত কিছু আগুনে পুড়ে কয়লায় পরিনত হয়ে গেছে। দেখা যায় যে বাড়ির একটিও জিনিসপত্র ব্যবহার করার মতো নাই। অন্যদিকে গরীর অসহায় দগ্ধ বানেছা কে প্রতিবেশীরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং তিনি বর্তমানে আশঙ্কা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমন খবর পেয়ে ভোরে অনেক লোকজন আসেন বানেছার পুড়ে যাওয়া সব কিছু দেখতে এবং সকলেই গরীব অসহায় বানেছার জন্য আফসোস করেন। বানেছার এমন চরম বিপদে এলাকার বিত্তবান মানুষ দের ও উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাওয়া জরুরি হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com