1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার দেড় লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার দেড় লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে আনুমানিক চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের এক লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন হ্নীলা বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ-পূর্বে এবং বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণে ‘আনোয়ার প্রজেক্ট’ নামক স্থানে অবস্থান নেয়।

এ সময় ভোর আনুমানিক ৫টায় মায়ানমার দিক থেকে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এতে ওই ব্যক্তি তার হাতে থাকা কালো রঙের একটি প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত পলিব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেটে সংরক্ষিত মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও এ ঘটনায় অন্য কোনো অবৈধ সামগ্রী বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন,
“বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com