1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

পটুয়াখালীতে আওয়ামীলীগ দোসরের হামলায় নারী শিশুসহ আহত ৪.

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে আওয়ামীলীগ দোসরের হামলায় নারী শিশুসহ আহত ৪.

স্টাফ রিপোর্টার

পটুয়াখালী সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি , ছাত্রলীগের সভাপতি- এবং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে হামলায় নারী শিশু সহ ৪ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

বুধবার ৩১ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে আটটার সময় মাদারবুনিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ইব্রাহিম গাজী.

অভিযোগ সুত্রে, গত ৮ থেকে ৯ মাস পূর্বে নাসির উদ্দিন নামের এক ব্যাক্তি ৫ কাঠা জমি ক্রয় করেন। জমিদাতা নাসরিন আক্তার মাসি, খাদিজা আক্তার, নেহা- উভয় পিতা- মৃত মজিদ সিকদার, মাতাঃ রোকেয়া বেগম। ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় আউলিয়াপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সোনে আলী (সোনালী), পিতাঃ মৃত মজিদ সিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হান্নান সিকদার-পিতাঃ সালাম সিকদার, আউলিয়াপুর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালাম সিকদার, পিতা- মৃত কাদের সিকদার, মহসিন সিকদার-  পিতাঃ কালাম সিকদার, মুন্না মৃধা, মারুফ মৃধা- শুভ মৃধা উভয় ফ্যাসিস্ট ছাত্রলীগকর্মী – পিতাঃ নুর আলম মৃধা এছাড়াও বহিরাগত ৮-১০ জন।

হামলায় আহতরা হলেন, জাকারিয়া গাজী (৩৬), পিতা ইব্রাহিম গাজী, নাসিমা বেগম (২৫), স্বামী – নাসির উদ্দিন,   মোমেলা বেগম (৫৫), স্বামী ইব্রাহিম গাজী,  রাফি (১০), পিতাঃ নাসির উদ্দিন,

এবিষয়ে ভুক্তভোগী পরিবার বলেন, হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জুলুম নির্যাতনকারী, এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে মানুষকে জিম্মি করে রেখেছে। ৫’ই আগস্টের পর গা ডাকা দিলেও এখন আবার তারা এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করছে মানুষ ভয়ে মুখ খুলতে পারেনা। সারাদেশে ডেবিহান্ট অভিযান হলেও এদের মতো সন্ত্রাসী ফ্যাসিস্ট কেন গ্রেপ্তার হয়নি। জনসাধারণের নিরাপত্তা ও শান্তির জন্য দ্রুত এদের মতো সন্ত্রাসীদের আইনের আওতায় আনা জরুরি বলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এব্যাপারে ইব্রাহিম গাজী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবার।

ঘটনার পরপর অভিযুক্তরা গা ডাকা দেয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোনে আলী সোনালী সিকদার এর বড় বোন মিনারা বলেন, এই জমির ৪ জন ওয়ারিশের কাছ থেকে নাসির উদ্দিন জায়গা কিনেছে এবং পাবেও তবে আমরাও ওয়ারিশ সু্ত্রে জায়গার মালিক বিষয়টি মিমাংসা হলে ভালো হয়। তার ভাই কোন লীগে জড়িত নাই বলে জনান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com