1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

রাজশাহীর তানোরে শহিদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মো: এরশাদ আলী, রাজশাহী থেকে।
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে শহিদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মো: এরশাদ আলী, রাজশাহী থেকে।

আজ পহেলা জানুয়ারী ২০২৫, রোজ বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলায় ছাত্র জনতার উদ্যোগে শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠিন বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চার ঘটিকার সময় তানোরের ছাত্র সমাজ তানোর হলের মোড়ে জমায়েত হয়ে শান্তি পূর্ণ ভাবে তাদের পূর্ব ঘোষিত উক্ত বিক্ষোভ মিছিল শুরু করেন। হাদির খুনিদের বিচারের দাবিতে নানা স্লোগানে বিক্ষোভ মিছিলটি হলের মোড় থেকে শুরু হয়ে তানোর গোল্লা পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে তানোর থানার তিন মাথার মোড় অবস্থান নেয়। সেখানে ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ যথাযথ সকল প্রশাসনের নিকট হাদি হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন। শহিদ হাদি হত্যার বিচার দ্রুত না হলে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন বিক্ষোভ কারী উপস্থিত ছাত্র সমাজ।

আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন ছাত্র নাজমুল হক- আহ্বায়ক, রায়হান মন্ডল – যুগ্ম আহ্বায়ক, মমিন- সদস্য সচিব, তৌহিদুল ইসলাম – সহ- সদস্য সচিব, এখলাসুর রহমান- নির্বাহী সদস্য, ইসমাইল হোসেন- নির্বাহী সদস্য, সাব্বির চৌধুরী- নির্বাহী সদস্য সহ আরো অনেক ছাত্র নেতা। বক্তব্য শেষে শান্তি পূর্ণ ভাবে আহ্বায়ক নাজমুল হক আজকের বিক্ষোভ ও বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com