1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক–অপহরণকারী চক্রের ‘মিডিয়া ট্রায়াল’: নেপথ্যে প্রতিহিংসার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক–অপহরণকারী চক্রের ‘মিডিয়া ট্রায়াল’: নেপথ্যে প্রতিহিংসার অভিযোগ

কক্সবাজার টেকনাফ ও ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে একের পর এক সফল অভিযানের মাধ্যমে মানব পাচারকারী ও মাদক সিন্ডিকেটের ভিত নাড়িয়ে দেওয়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টেকনাফ মডেল থানা ও বর্তমানে ঈদগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) বদিউল আলম।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, টেকনাফে দায়িত্ব পালনকালে মাত্র আড়াই মাসের মধ্যে এসআই বদিউল আলম অভাবনীয় সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৯৩ জন মানব পাচারের শিকার ভিকটিম উদ্ধার, ২০ জন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার, ২৫ জন কুখ্যাত মানব পাচারকারী ও অপহরণকারী গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি একটি চাঞ্চল্যকর মানব পাচারকালে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নিশ্চিত করা হয়।
অনুসন্ধানে আরও জানা যায়, গত ২৯ জানুয়ারি টেকনাফের একটি শক্তিশালী মাদক ও অপহরণকারী চক্রের এক সদস্য গ্রেপ্তারের পর থেকেই একটি মহল এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। অভিযোগ রয়েছে, কক্সবাজারের দুইজন নামধারী প্রভাবশালী সাংবাদিক গ্রেপ্তারকৃত আসামিকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে এসআই বদিউল আলমকে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন। এ ঘটনায় তিনি নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর থেকেই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় আড়াই মাস আগের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ‘অস্ত্র দিয়ে ফাঁসানো’ ও ‘টাকা লেনদেনের’ মতো ভিত্তিহীন অভিযোগ তুলে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজের মনগড়া ব্যাখ্যা এবং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই ২ লাখ টাকা গ্রহণের অভিযোগ তোলা হয়েছে, যা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি সংশ্লিষ্টদের।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার স্পষ্টভাবে জানিয়েছেন, “এসআই বদিউল আলমের বিরুদ্ধে ২ লাখ টাকা লেনদেনের অভিযোগের কোনো সত্যতা নেই। এ সংক্রান্ত কোনো প্রমাণও পাওয়া যায়নি।”
স্থানীয়দের ভাষ্য, ঈদগাঁও টু ঈদগড় সড়কে ডাকাতি ও সন্ত্রাস দমনে যখন এসআই বদিউল আলম দিনরাত ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করছেন, ঠিক সেই সময় অপরাধীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতেই তাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।
সচেতন মহলের প্রশ্ন, একজন সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপরাধী সিন্ডিকেটের মদদে এ ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ কতটা নৈতিক ও গ্রহণযোগ্য? একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আড়াল করতে এমন অপচেষ্টা বন্ধে নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com