1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম, উখিয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উখিয়া উপজেলার কোর্ট বাজার ও রুমখা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, দৈনিক মুক্ত খবর পত্রিকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরপরই জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কোর্ট বাজার ও রুমখা বাজারে নুরুল আমিনের মালিকানাধীন ওমেরা গ্যাসের ডিলার ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এ পৃথক অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন,
“জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উখিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম নির্বাচনী আচরণবিধি পরিপন্থী ব্যানার ও পোস্টার পরিলক্ষিত হলে তা অপসারণ করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে উখিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com