1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার স্বর্ণালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা ফরিদপুরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত। সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে: ভূমিমন্ত্রী  কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরব আমিরাতের মন্ত্রী বলেছেন খাদ্য সরবরাহ স্থিতিশীল, বাসিন্দাদের মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়

মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমের টানে আসা প্রেমিকাকে ‘গণধর্ষণ’, এলাকায় চাঞ্চল্য।

​ভ্রাম্যমান প্রতিনিধ রুপা আক্তার ইন্নি
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমের টানে আসা প্রেমিকাকে ‘গণধর্ষণ’, এলাকায় চাঞ্চল্য।

​ভ্রাম্যমান প্রতিনিধ
রুপা আক্তার ইন্নি

​ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা সাদিয়া ১৬ নামের এক কিশোরীকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই নৃশংস ঘটনাটি ঘটে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।

​ভুক্তভোগী কিশোরী সাদিয়া (১৬) সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রাসেলের ছেলে মোঃ সজীবের সাথে সাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সে গত তিনদিন আগে মনপুরায় আসে।

পরে ​সাদিয়া ও সজীবের বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের বিয়ের কথা বলে জিম্মি করে। অভিযোগ উঠেছে, ওই চক্রটি তাদের কাছ থেকে রেখে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

প্রেমিক মোঃ সজীব জানান ​গতকাল রাতে আল-আমিন, মাকসুদ ও ইদ্রিস নামের তিন ব্যক্তি তাদের লঞ্চঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যায়।
​লঞ্চঘাটে না নিয়ে তাদের নিয়ে যাওয়া হয় নির্জন বেড়িবাঁধে।
​সেখানে রাসেলকে মারধর করে আটকে রেখে সাদিয়ার ওপর পাশবিক নির্যাতন ও গণধর্ষণ চালানো হয়।

​ঘটনার পর কিশোরীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় বেড়িবাঁধে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

​এ বিষয়ে মনপুরা থানার ওসি মোঃফরিদ বলেন , খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি, অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com