মোঃ শহিদুল্লাহ চৌধুরী
চট্টগ্রাম ১০ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব সাঈদ আল নোমান (চট্টগ্রাম- ১০ আসন) এর নির্বাচনী প্রচার প্রচারনা উপলক্ষে হালিশহর থানার ১১ নং ওয়ার্ডের বিএনপির দলীয় অফিস করেন উদ্বোধন বিএনপি নেতৃবৃন্দ।
উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন , উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবির ও ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর আহমদ।
উক্ত উদ্বোধনী অফিসের সভাপতিত্ব করেন নির্বাচনী কমিটির আহবায়ক নান্নু চৌধুরী উক্ত উদ্বোধনী অফিসের আলোচনা সভায় সঞ্চালনা করেন হালিশহর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহীন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ আব্দুল করিম ভুট্টু ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।করে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ওয়াকিল আহমদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুলাল,
মহানগর বিএনপির জাসাছ নেতা ফজলুল হক মাসুদ, ১১ নং ওয়ার্ড বিএনপির নেতা দেলোয়ার হোসেন ভোলা, ১১ নং ওয়ার্ড বি এন পির নেতা আব্দুর রশিদ, হালিশহর থানা যুবদল নেতা মোহাম্মদ আলম, হালিশহর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ রাজু, ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা এম কে আর তারেক সহ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যান্য কমিটির নেতৃবৃন্দ। Part 37