1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে আন্ত: শ্রেণির বিজ্ঞান মেলা ও ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কালীগঞ্জে আন্ত: শ্রেণির বিজ্ঞান মেলা ও ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে আন্ত : শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০ ঘটিকায় কালীগঞ্জ উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্ত : শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এটিএম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নূর-ই-জান্নাত।

রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাষ কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহনাজ পারভীন এর সঞ্চালনায়
অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান কে আরো আধুনিকয়ান করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের আহ্বান জানান। পরে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com