1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বান্দরবান জেলা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বান্দরবান জেলা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার ।।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৫০ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে-এর সার্বিক দিকনির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) ত্রিরতন বড়–য়া, এএসআই (নিঃ) রুবেল বড়–য়া, এএসআই (নিঃ) বাপ্পী দে ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। অভিযানে চট্টগ্রাম জেলার সিএমপি বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকা থেকে চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাবেকা আক্তার (৩০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাবেকা আক্তার স্বামী মোঃ রফিক আহাম্মদ। তার বাড়ি বড়ুয়ারটেক, কালাঘাটা, ০৩ নম্বর ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার কালাঘাটাস্থ বড়ুয়ারটেক এলাকায় মোঃ রফিক আহম্মদের বসতঘরে ৯ বছর বয়সী শিশু সানজিদা খানম তানহাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেকা আক্তার ও তার স্বামী মোঃ রফিক আহম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আদালত সাবেকা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজ, ডিআইও-১ মোঃ এনামুল হক পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com