চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ১ ইয়াবা কারবারী আটক
চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ আংশিক সাতকানিয়া
খাগরিয়া (পশ্চিম পাড়া) থেকে সাহিদুল ইসলাম সবুজ (২৪) নামে একজন মাদক কারবারি কে ক্যাপ্টেন জাওয়াদের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান চালিয়ে আটক করা হয়।
শনিবার রাতে অভিযানে উপজেলার খাগরিয়া (পশ্চিম পাড়া) এলাকা থেকে থাকে আটক করা হয়।
এ সময় ১শত ৫০ পিস ইয়াবাসহ থাকে আটক করা হয়। আটক ব্যাক্তি হলো
সাতকানিয়া উপজেলার খাগরিয়া (পশ্চিম পাড়া) মৃতঃ মনির আহমেদের ছেলে
সাহিদুল ইসলাম সবুজ (২৪)।
পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।