সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে মান্নানের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
রুপা আক্তার ইন্নি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর
ইউনিয়নের নয়াপুর বাজারে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফললেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ জানুয়ারি শনিবার বিকেলে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী সেলিম সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে বাজারের দোকানদার, পথচারী ও যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেজো ছেলে মোঃ শাকিল উপস্থিত থেকে লিফলেট বিতরণে অংশ নেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, সহসভাপতি, সাদিপুর ইউনিয়ন বিএনপি; মাসুম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদিপুর ইউনিয়ন বিএনপি; মোঃ হালিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদিপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, সাদিপুর ইউনিয়ন বিএনপি; মোঃ জয়নাল আবেদিন, সাবেক যুগ্ম সম্পাদক, সাদিপুর ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আদনান সজল, যুগ্ম আহ্বায়ক, সাদিপুর ইউনিয়ন যুবদল; মোঃ হানিফ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক, সাদিপুর ইউনিয়ন যুবদল; মোঃ আকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাদিপুর ইউনিয়ন যুবদল; মোঃ মহসিন সরকার, সভাপতি, ৭ নং ওয়ার্ড যুবদল; মোঃ রিয়াজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি, ৭ নং ওয়ার্ড যুবদল; মোঃ আবুল হোসেন, সহসভাপতি, ৭ নং ওয়ার্ড যুবদল এবং মোঃ জাকির হোসেন, সহসভাপতি, ৭ নং ওয়ার্ড যুবদল।
গণসংযোগ কর্মসূচিতে আরও অংশ নেন মোঃ মফিজুল ইসলাম, মোঃ সাদু মিয়া ও খন্দকার নুরুল হক—বিএনপি নেতা, সাদিপুর ইউনিয়ন। পাশাপাশি উপস্থিত ছিলেন আনার হোসেন আনু, মনির ভান্ডারী, গোল্ডেন মনির, রুবেল, সেলিম ও শান্তি রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।