1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক তিনবারের সফল ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালনকারী, বর্তমানে মেঘনা উপজেলা মহিলা দলের সফল সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। পটুয়াখালীতে বিএসটিআই এর অভিযানে দুই ব্যাবসায়ীকে জরিমানা ০২ নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা ইকবাল হোসেনের রাঙ্গুনিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন  আনোয়ারা চাতরী ট্রাফিক ইনচার্জ এর আবুল কালাম আজাদ এর নিয়ন্ত্রণে মাসিক কোটা দিয়ে চলতে হয় পরিবহন যানবাহন,  ইপসা’র দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটি সক্ষমতায় আহ্বানে এমপি আবু সুফিয়ান পাহাড়তলী বিটাক বাজারে দলীয় নাম ভাঙিয়ে চাঁদাবাজির মহোৎসব: প্রতিবাদ করায় জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজের ওপর ন্যাক্কারজনক হামলা,সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে গাজীপুর ৫ আসনের নব নির্বাচিত সংসদ একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হিমেল খাঁন  কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইপসা’র দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটি সক্ষমতায় আহ্বানে এমপি আবু সুফিয়ান

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

ইপসা আয়োজিত দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটি সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান
এমপি আবু সুফিয়ান।

দুর্যোগপ্রবণ বাংলাদেশে আগাম প্রস্তুতি এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের অপরিহার্য দাবি—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, আংশিক বাকলিয়া, সদরঘাট, চকবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, শিশু-কেন্দ্রিক পূর্বাভাসভিত্তিক দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম বর্তমান বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত “Child-centered Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ে ১৭–১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ফায়ার ফাইটিং, সার্চ অ্যান্ড রেসকিউ, ফার্স্ট এইড, ভূমিকম্প ও ভূমিধস ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এমপি আবু সুফিয়ান বলেন, এই প্রশিক্ষণ শুধু দক্ষতা উন্নয়ন নয়; বরং মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরাই দুর্যোগের প্রথম সাড়া দানকারী হিসেবে কমিউনিটিতে আশার বাতিঘর হয়ে উঠবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নগরীর ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে গড়ে ওঠা প্রশিক্ষিত ভলান্টিয়ার নেটওয়ার্ক জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি দক্ষ কমিউনিটি প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি বলেও তিনি উল্লেখ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে, ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জসিম উদ্দিন, ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ইপসা বাস্তবায়িত অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫২ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তারা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ পূর্বপ্রস্তুতি এবং দুর্যোগকালীন জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মাঠপর্যায়ে কাজ করবেন। এর আগে একই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম নগরে আরও ৩৫০ জন কমিউনিটি ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com