
মো: এরশাদ আলী রাজশাহী থেকে
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ তানোর উপজেলা প্রশাসন হল রুমে সকাল দশ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খানের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলায়তের মাধ্যমে মহান শহিদ দিবসের তাৎপর্য পূর্ণ আলোচনা শুরু হয়। শহিদ দিবসের শুরুতে ছোট্ট শিশু শিক্ষার্থী মহান শহিদ দিবসের তাৎপর্য পূর্ণ চমৎকার আলোচনা করেন। এরপর তানোর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক গণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলার আমির আলমগীর হোসেন, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রধান ডা: বার্নাবাস হাসদা, তানোর থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুজ্জামান। সর্বশেষ সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আলোচনা করেন। সকল বক্তাগণ নানা দিক নির্দেশনা মূলক ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করেন। সকলেই বাংলা ভাষাকে বুকে ধারণ করে যে কোন বিপদ মূহুর্তে জীবন দিয়ে হলেও বাংলাদেশ কে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধা গণ, শিক্ষক গণ, জামায়াতে ইসলামীর নেতা কর্মী গণ এবং শিক্ষার্থী গণ এবং অভিভাবক গণ উপস্থিত ছিলেন। আলোচনার শেষের দিকে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান অতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অফিসারের সমন্বয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে সুশৃঙ্খলভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।