
মোঃ শহিদুল ইসলাম শহীদ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি ২০২৬, উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
এতে থানচিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
মোঃশহিদুল ইসলাম শহীদঃথানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবস উপলক্ষে রাত ২১ফেব্রুয়ারি ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে দশটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় নিজ নিজ ভাষার পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও চর্চা বিষয়ে আলোচক বৃন্দ নিজ মতামত তুলে ধরেন।
এতে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।