1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।  থানচিতে হাওয়ায় উড়ে গিয়ে মৃত এক যুবক  দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী  তানোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ০২ নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা ইকবাল হোসেনের (ভেন্ডার) টেকনাফের নোয়াখালী পাড়া ও কচ্ছপিয়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে মানবপাচার: মানব পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থানচিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক তিনবারের সফল ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালনকারী, বর্তমানে মেঘনা উপজেলা মহিলা দলের সফল সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। পটুয়াখালীতে বিএসটিআই এর অভিযানে দুই ব্যাবসায়ীকে জরিমানা

মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। 

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় গতকাল শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে  বর্ণাঢ্য শোভাযাত্রা বলদীপুকুর ক্যাথলিক মিশন প্রাঙ্গন হতে বলদীপুকুর শহিদ মিনার পযর্ন্ত গিয়ে শেষ হয়।

এরপর শহিদ মিনারে শহিদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে  বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন,শপথ বাক্য পাঠ, চিত্রাংকন প্রতিযোগীতা, বাংলা ভাষার পাশাপাশি আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় ছড়া,গান,

কবিতা, নাচ ও দেওয়ালিকা প্রতিযোগীতায় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা অংশগ্রহন করেন।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালনায় চলমান ভাষা শিখন কেন্দ্রের (এলএলসি) সদস্যদের নিজস্ব কুড়ুঁক্ষ মাতৃভাষায় গল্প,ছড়া,বাক্য,কবিতা লেখার প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সি.মারিয়া কস্তা, ফাদার নারায়ণ সিং,এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মি. রনজিত কেরকেটা,এরিয়া সুপারভাইজার পলাশ এক্কা প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, আমার ভাষা আমার পরিচয়,মজার বিষয় হলো আমি বাঙ্গালী,আমি আদিবাসী একই সূত্রে আমরা বাংলাদেশে বাস করি।

আমাদের নিজেদের নিজস্ব মাতৃভাষা রয়েছে বিশেষ করে আদিবাসীদের। আমরা নিজস্ব মাতৃভাষা চর্চা করবো যেন পরবর্তীতে আমাদের ভাষা ও জাতি গোষ্ঠী টিকে থাকে।

আমার আনন্দীত যে আজকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবসে বিভিন্ন মাতৃভাষায় প্রতিযোগীতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক, অভিভাবক, সিএমসি কমিটির সদস্য, ভাষা শিক্ষন কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com