1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জ-এ খুদে উদ্যোক্তাদের সংকট: শ্রমিকদের বেতন দিতে হিমশিম কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।  থানচিতে হাওয়ায় উড়ে গিয়ে মৃত এক যুবক  দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী  তানোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর

হাফিজুর রহমান খান, কক্সবাজার।।
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, কক্সবাজার।।

 

চকরিয়ার বদরখালীতে সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত শিশুটির বাবা প্রবাসী বলে জানা গেছে।

 

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্যের গাড়িবহরের পেছনে থাকা তিন নম্বর গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

 

গাড়িবহরে থাকা তারেক জানান, নির্বাচন পরবর্তী সফরে কুতুবদিয়া গিয়ে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে গাড়িবহরের একটি গাড়ি ভাঙচুর করে।

 

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে নয়, তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।

 

 

নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

 

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com