1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৩৮বিজিবি কর্তৃক মা আরিফুল কোরআন হাফেজিয়া নুরানী মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদান  কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জ-এ খুদে উদ্যোক্তাদের সংকট: শ্রমিকদের বেতন দিতে হিমশিম কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।  থানচিতে হাওয়ায় উড়ে গিয়ে মৃত এক যুবক  দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন

৩৮বিজিবি কর্তৃক মা আরিফুল কোরআন হাফেজিয়া নুরানী মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদান 

মোঃ শহিদুল ইসলাম শহীদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

 

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬,জোনের দায়িত্বপূর্ণ থানচি উপজেলার টিএন্ডটি পাড়া এলাকায় অবস্থিত মা-আরিফুল কুরআন হাফেজিয়া নূরানী এতিমখানাতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

উক্ত কর্মসূচির আওতায় বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃকর্নেল‌ মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক নিজে উপস্থিত থেকে বর্ণিত এতিমখানার শতাধিক গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

বিতরণ শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন,“দুর্গম পাহাড়ী অঞ্চলের সুবিধাবঞ্চিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং সামাজিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এতে মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন,শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

এসময়, উক্ত এতিমখানার শিক্ষক এবং শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com