1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিয়োগ ও পদোন্নতির নামে পুকুর চুরি চরম অনিয়মে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড নারীদের ক্ষমতায়ন অধিকার জনবান্ধব কার্যক্রমে বহুগুণী প্রচার বিমুখ:অ্যাড.ফরিদা আকতার  আলী হোসেন ফকির নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণ গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত চট্টগ্রাম বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিলে সম্পূর্ণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত।  হিজলায় ডিসির ‘নীরব সায়’ ও যোগসাজশে চলছে অবৈধ বালু উত্তোলন: মেঘনায় বিলীন হচ্ছে জনপদ।। কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

পিলখানা হত্যাকাণ্ড জাতীয় শহীদ সেনা দিবস :নেপথ্য কারণ এখন বোধগম্য

মোঃ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। পিলখানা হত্যাকাণ্ড জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত।।ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিলো। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলো।

 

আজ ২৫ ফেব্রুয়ারি,প্রধানমন্ত্রীর তবে এসব কথা বলেন। লিখিত বিবৃতিতে তিনি আরো বলেন, ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি “শহীদ সেনা দিবস” হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি।

 

পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকান্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিলো- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরী বলে আমি মনে করি। এই হত্যাকান্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিলো। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

 

সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

 

দেশ এবং জনগণে স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো- এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com