
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
বান্দরবান পার্বত্য জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুস সালাম আজাদ নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী-কে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সৌজন্য সাক্ষাত পরবর্তী জেলা জামায়াত আমীর বলেন নির্বাচনের আগের দিন বিএনপির নাম ব্যবহার করে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনার বিষয়টি তুলে ধরেন।তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রভাবিত ও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।
এ সময় নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ বান্দরবান গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মিলেমিশে কীভাবে বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা যায়, সে বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।
নেতৃবৃন্দ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার ভিত্তিতে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে উভয়পক্ষ একে অপরকে মিষ্টিমুখ করান এবং সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বান্দরবান গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।