1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। অ্যাডভোকেট ফরিদা আকতার সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশী কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517

কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩

মো. মুক্তাদির হোসেন , স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩

 

মো. মুক্তাদির হোসেন ,
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা কারবার করে আসা ৩ জনকে, অবশেষে স্থানীয়দেয় সহয়তায় ১৮২৪ ক্যান বিয়ার সহ গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে পৌর ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতর থেকে প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান থেকে ৪২ কার্টুন অর্থাৎ ১৮২৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ১. কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার ফোরাক্কা এলাকার ফজলুর রহমানের পুত্র মোঃ মেহেদী হাসান (৩৪), ২. সিলেট জেলার ছাতক থানার জৈন্তাপুর এলাকার নিজাম উদ্দিনের পুত্র নাজির হোসেন (২১) ও ৩. নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা এলাকার আব্দুল বারেকের পুত্র আমান উল্লাহ (৩৩)।

তদন্তকারীদের ধারণা মতে, এই শিল্প প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে বহু দিন ধরেই গোটা কালীগঞ্জ, গাজীপুর ও টঙ্গী সহ ঢাকা শহরে মাদক সরবরাহের কাজ চলে আসছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যই শেষ পর্যন্ত এই অভিযানকে সফল করে তুলেছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার পর থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রেফতারের ভয়ে অনেকেই গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তবে উদ্বেগের বিষয় কালীগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন গত তিন দিন পূর্বে কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে বলে জানিয়েছন। কিন্তু ঘটনার পরপরই স্থানীয় দলীয় একাধিক প্রভাবশালী নেতা বিভিন্ন ভাবে তদবির শুরু করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য একটাই মাদকের উৎস যেন আড়ালেই থেকে যায়, আর হেফাজতে থাকা ব্যক্তিদের যেন ছেড়ে দেওয়া হয়। এই তদবির নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান সম্পন্ন করে ৩ জনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং ৩০/০২/২০২৬

এ সম্পর্কে কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেল আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, এলাকাবাসী মিনি ট্রাকে বিপুল পরিমাণ বিয়ার সহ ৩ জনকে আটক করে থানায় খবর দিলে, থানার ওসি মো: জাকির হোসেন ও সেকেন্ড অফিসার মো: শামীম সহ পাঁচ জন অফিসার বিয়ার সহ আসামীদের গ্রেফতার করে। আমরা সিজার লিষ্ট করে মাদক, পরিবহনের মিনি ট্রাক সহ তিন জনকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com