1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। অ্যাডভোকেট ফরিদা আকতার সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশী কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

**ক্রাইম রিপোর্টার ছৈয়দুল করিম খান চট্টগ্রাম**

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামের এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় তার কাছ থেকে ভারতীয় রুপি,ইউএস ডলার ও সংযুক্ত আরব আমিরাতের জাল দিরহাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সোহেল চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়াস্থ আহমদিয়া হাউজিং সোসাইটির একটি বহুতল ভবনে বিদেশি জাল মুদ্রা মজুদ করে বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে সেখানে অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল,সোসাইটির ‘জাহানারা বিল্ডিং এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল মুদ্রা কারবারি সোহেল চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৭৪ হাজার ৫০০ জাল ভারতীয় রুপি, ১ হাজার ৭০০ জাল ইউএস ডলার এবং ১০০ জাল ইউএই দিরহাম উদ্ধার করা হয়,র‌্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে বিভিন্ন দেশের জাল মুদ্রা সংগ্রহ করে তা প্রতারণার মাধ্যমে বাজারে বিক্রি করে আসছিল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে,এই জাল মুদ্রা চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না,তা খতিয়ে দেখছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com