1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। অ্যাডভোকেট ফরিদা আকতার সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশী কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517

বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

**ক্রাইম রিপোর্টার্স ছৈয়দুল করিম খান**

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বিশেষ ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর দায়ে দেলোয়ার ফুড প্রোডাক্টস’-সহ চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের বিশেষ ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএসটিআই এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিম্নমানের খাবার বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল,
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে,বাকলিয়া থানা এলাকার কয়েকটি কারখানায় প্রকাশ্যে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে,এসব খাবারে মেশানো হচ্ছিল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ,এছাড়া বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব ভেজাল খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানগুলো।

এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-৭, বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে আকস্মিক অভিযান চালান,এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেলোয়ার ফুড প্রোডাক্টসসহ চারটি অসাধু প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়,জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন আদালত।

র‌্যাব জানায়,প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে তারা,পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং ভেজাল নিয়ন্ত্রণে র‌্যাব-৭ এর এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com