মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা।
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
মিঠাপুকুর কানাডার দাতা সংস্থার অর্থায়নে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভার্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়হয়রতপুর ইউনিয়নের সভাকক্ষে ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি শ্রীমতি আলোতি খালকোর সভাপতিত্বে উন্মুক্ত বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের নাগরিক প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল।
আজম,বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মিনা মিনজি প্রমুখ।
বক্তারা বক্তব্যে নারী ও পুরুষের মাঝে বিরাজমান শ্রম বিভাজন,মেয়ে শিশুর প্রতি নির্যাতন ও বৈষম্য, সামাজিকীকরণে ছেলে ও মেয়ের বৈষম্য, অধিকার বিষয় সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গত বুধবার উপজেলার রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি সরওয়ার আলম সোহেল এর সভাপতিত্বে উন্মুক্ত বক্তব্য রাখেন ইউনিয়ন নাগরিক ফোরাম সদস্যবৃন্দরা।