1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল

জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ

ডেস্ক রিপোর্ট 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে সাংবাদিক সংস্থা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগের সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ইফতার ঔ খাদ্যসামগ্রী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক অরুপ চন্দ্র, নির্বাহী সদস্য তুষার দাস, অর্থ সম্পাদক নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম, সদস্য জামসেদ হোসেনসহ চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের উচিত এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

তারা আরও বলেন, সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তারা কাজ করে থাকেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীর বিতরণ পুরো রমজান মাস চলমান থাকবে এছাড়া অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে ১৫ রমজান পর থেকে। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষা ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com