1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে কালীগঞ্জে সৈয়দ জাহের শাহ্’র (রা.) ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল

লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী

পার্বত্য জেলা বান্দরবান-এর লামা উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লামা উপজেলার ফাইতং ইউনিয়ন-এর ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কাটার দায়ে B.B.M ব্রিকসকে ২ লাখ টাকা এবং KBC ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এসময় সহযোগিতা করেন লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ইট প্রস্তুতের উদ্দেশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহ করে কাঁচা ইট তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত অবৈধ ইটভাটা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com