1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

**সিনিয়র রিপোর্টার লেখক ছৈয়দুল করিম খান চট্টগ্রাম**

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) কর্মরত বৃহত্তর চট্টগ্রামের অধিবাসীদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি (সেশন ২০২৫-২০২৭) গঠিত হয়েছে,এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাহ উদ্দিন প্রধান,
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই আংশিক কমিটি ঘোষণা করা হয়,নবগঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন— সাংগঠনিক সম্পাদক পদে সেকশন অফিসার মোহাম্মদ আবদুল গফুর এবং অর্থ সম্পাদক পদে সহকারী অর্থ পরিচালক মো. সাইফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান,শিগগিরই সমিতির অন্যান্য সদস্যদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর চট্টগ্রামের (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মানুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি,ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে এই সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে,পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নেও এই সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো.সালাহ উদ্দিন প্রধান এক যৌথ বার্তায় সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন,আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে তা পূরণে আমরা বদ্ধপরিকর,বৃহত্তর চট্টগ্রামের সমৃদ্ধ ঐতিহ্য ও সম্প্রীতিকে ধারণ করে সদস্যদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব,নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com