1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি  ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান

বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি 

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

সিএমপি’র উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সরকারি দায়িত্ব পালনকালে সংগঠিত (৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:) পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

 

৩ মার্চ, মঙ্গলবার,দামপাড়া পুলিশ লাইনস্ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠ৷ নে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। এসময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ০১জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্যসহ মোট ১৮ জনের মাঝে মোট ২৪ (চব্বিশ) লক্ষ টাকার চেক বিতরণ করেন।

 

কমিশন বলেন, দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে। এসময় তিনি বিআরটিএ সংশ্লিষ্টদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিভাগীয় পরিচালক জনাব মাসুদ আলম সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com