1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)  হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে নিহত ১ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে আতংকের নাম পটিয়ার টিআই ফারুক। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি  ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল

হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে মোহাম্মদিয়া বাকলিয়া হাউজিং সোসাইটির উদ্যোগে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ঘরে বসে থেকে নয়, সব সময় জনসেবার পাশে থাকার প্রতিশ্রুতি এমপি সুফিয়ানের।

৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এমপি হওয়ার পর ঘরে বসে থাকবেন না; বরং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করব। কারো কোনো সমস্যা হলে আমাকে ফোন করলেই হবে, আমি সরাসরি চলে আসব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ ইয়াছিন চৌধুরী আছু। তিনি বলেন, “চাঁদগাঁও আবাসিক যদি চাঁদগাঁও থানার নামে নামকরণ হতে পারে, তাহলে কল্পলোক আবাসিক কেন বাকলিয়া আবাসিক নামে নামকরণ হবে না?” তিনি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কল্পলোক আবাসিকের নাম পরিবর্তন করে দ্রুত “বাকলিয়া আবাসিক” নামকরণের জোর দাবি জানান। পাশাপাশি মোহাম্মদিয়া আবাসিকে যাতায়াতের জন্য যে সেতুটি রয়েছে, সেটি দ্রুত পাকা সেতু হিসেবে নির্মাণের দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী দানু মিয়া সওদাগর, হাজী মুসা, আব্দুল মান্নান, নুরুল আলম কালু, মাস্টার নুরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন লেদুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে এমপি আলহাজ্ব আবু সুফিয়ান উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, এলাকার মানুষের ন্যায্য দাবি পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com