নিজস্ব সংবাদ দাতা।
আজ ৯ই মার্চ ২০২৬, রোজ সোমবার রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তভুক্ত ০৭ নং ওয়ার্ডের জিওল চাঁদপুর মোড়ে জনাব আব্দুল গনির পুরাতন ধানের চাতালের মিল ঘরে অবস্থিত তুলার গুদামে সকাল ১১ ঘটিকার সময় শ্রমিক গণ তুলার মেশিনে কাজ করা অবস্থায় মেশিনের ভিতরে ত্রুটি জনিত কারনে তুলায় আগুন ধরে যায়। মূহুর্তেই সেই আগুন দাউদাউ করে জ্বলে উঠে পুরো তুলার গুদামে ছড়িয়ে পড়লে পুরো তুলার গুদাম সহ গুদামে থাকা সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে আশেপাশের জনসাধারণ ও তানোর ফায়ার সার্ভিসের টিম ছুটে আসেন। দীর্ঘ প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় তানোর ফায়ার সার্ভিসের অদম্য, পরিশ্রমি, সৎ ও সাহসী কর্মী গণ আগুন নেভাতে সক্ষম হন। জানা যায় যে তুলার গুদামে আগুন নিভানোর কোন সু্ব্যস্হা ছিল না। হঠাৎ গ্রামে এমন আগুন দেখে শ্রমিক গণ ও এলাকার জনসাধারণ দিশেহারা হয়ে পড়েন। আরো জানা যায় যে আব্দুল গনির ধানের চাতালের পুরাতন মিল ঘর ভাড়া নিয়ে এই তুলার ব্যবসা করতেন বিদেশ ফেরত পাবনা জেলা নিবাসী জনাব মো: আলমগীর হোসেন। তিনি আজ মিলে উপস্থিত ছিলেন না। কয়েক জন শ্রমিক তুলার মিলে মেশিনে কাজ করছিলেন। তুলার গুদামের মালিক গুদামে না থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয় নি। তবে শ্রমিক দের ও এলাকা বাসীর তথ্য মতে আলমগীর হোসেনের এটিই ছিল শেষ সম্বল। শ্রমিক দের ও এলাকা বাসীর তথ্য মতে পাবনা নিবাসী আলমগীর হোসেনের ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায় যে তুলার গুদামের মালিক আলমগীর হোসেন নিজের মুহূর্তে এত বড় ক্ষতির খবর শুনে এবং অতি কষ্টে অর্জিত শেষ সম্বল হারিয়ে মহা চিন্তিত ও দিশেহারা হয়ে পড়েছেন।