1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার বান্দরবানে জামায়াত কর্তৃক বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা হিমেল খাঁন জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখা কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী নাসরিন রহমান পপি বান্দরবানে জামায়াত কর্তৃক বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর রক্ষণাবেক্ষণ কাজের দৃষ্টান্ত থানচি চিম্বুক সড়কে তানোরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত

হাটহাজারীতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

মোঃ সোলাইমান চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ সোলাইমান চট্টগ্রাম প্রতিনিধি

 

হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একাধিক দেশীয় বন্দুক, দা ও কুড়াল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই রূপন নাথ ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

অভিযানের সময় পশ্চিম ধলই এলাকার বাসিন্দা মো. এরশাদ (২৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২নং ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়িতে বসবাস করতেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

৩টি কাঠের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক

১টি লোহা ও প্লাস্টিক বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক

১০ রাউন্ড সাদা রঙের বন্দুকের কার্তুজ

২টি কাঠের বাটযুক্ত দা

৪টি দেশীয় কুড়াল

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে হাটহাজারী মডেল থানার হাজতখানায় রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা নং-১১, ধারা The Arms Act 1878 এর 19A/19(f) অনুযায়ী রুজু করা হয়েছে।

হাটহাজারী থানার আভিযানিক টিম জানিয়েছে, অভিযানের সময় এরশাদের সহযোগী অপর আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com