
তাসলিমা আক্তার দৈনিক তালাশ
চট্টগ্রাম মহানগর ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা চালক-মালিক ঐক্য পরিষদ আজ সকাল ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিকট চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলরত ব্যাটারি চালিত রিক্সা অলি-গলিতে চলাচলে বাঁধা সৃষ্টি না করা ও আটককৃত ব্যাটারি চালিত রিক্সাগুলো ছেড়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে নেতৃবৃন্দ ব্যাটারি চালিত রিক্সাগুলো চট্টগ্রাম মহানগর এলাকার অলিতে-গলিতে চলাচলে অনুমতি প্রদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে লাইসেন্স প্রদানের অনুরোধ জানান।
স্বারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, সহ-সভাপতি আবদুর রব, মোহাম্মদ শফিক, মোহাম্মদ ইসমাইল, অর্থ-সম্পাদক নুরুল আলম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার উজ জামান, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ হানিফ, রাশেদুল ইসলাম সরকার, এম.এইচ শাহজাহান প্রমুখ নেতৃবৃন্দ।