

ক্রাইম রিপোর্টার ছৈয়দুল করিম খান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরে অর্ধশতাধিক (৫০টিরও বেশি) অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে শাড়ি,লুঙ্গিসহ বিভিন্ন ঈদ উপহার তুলে দেয় সংগঠনটি।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির সভাপতি সৈয়দ মুনির আহমদ, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক ছৈয়দুল করিম খান, অর্থ সম্পাদক নাহিদ পাটোয়ারী এবং নির্বাহী সদস্য মোহাম্মদ কামালউদ্দিন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানা যায়, প্রতি বছরের পবিত্র রমজান মাসে সংগঠনটির পক্ষ থেকে ভিন্ন ভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়,এবারের রমজানেও এর ব্যতিক্রম হয়নি। এর আগে সংগঠনটি চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় গরিব ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে,এরই ধারাবাহিকতায় বর্তমানে তাদের ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে,জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির নেতৃবৃন্দ জানান,তাদের এই সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা সুদূরপ্রসারী,ঈদের ঠিক আগ মুহূর্তেও এই অসহায় মানুষগুলোর মাঝে সেমাইসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
শুধু রমজান বা ঈদেই নয়, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে,দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।