
মোঃ শহিদুল ইসলাম শহীদ
১২মার্চ ২০২৬সন্ধ্যা পৌনে ছয়টার দিকে থানচি বাজার প্রাঙ্গণে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থানচি কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মোঃ আসলাম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ টিপু।
কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া,মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আমতলী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদুল আলম।
সঞ্চালনায় ছিলেন টিএন্ডটি পাড়া নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান উদ্দিন নিজামী।
এতে সংঘটনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।