1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে লোহাগাডা টঙ্কাবতী খালে ময়লা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় বায়েজিদ বোস্তামী থানায় এসআই আরিফুলের রামরাজত্ব আসামিকে লাথি,ভুক্তভোগী পরিবার ও হাজতে ঢোকানোর হুমকি ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী মিনু প্রয়োজনে খোঁজে,বিপদে ভরসা–তারপরই অবহেলায় সাংবাদিক” আজম খাঁন  আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে,  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল 

প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী মিনু

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার 
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

 

রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশব্যাপী প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পালনের নির্দেশনা দিয়েছেন। বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও বিভিন্ন জলাধার পরিষ্কার রাখার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। বরং সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com