1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার **পদ্মা ও মেঘনা*** ডিপোতে আকস্মিক চমক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম  মাধবপুর থানার ওসি মাহবুব মোর্শেদ কে পুলিশ লাইনে সংযুক্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমীরে জামায়াতের অভিনন্দন কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ  চট্টগ্রাম রক্তদাতা ইমার্জেন্সি গ্রুপের ফ্রিতে ইফতার বিতরণ কর্মসূচি।   সামাজিক উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সাংবাদিকদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

হাটহাজারী উপজেলায় আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করলো হাটহাজারী উপজেলা প্রশাসন।

আজ ( ১৮ মার্চ) রোজ বুধবার হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

একটি সূত্রে জানা যায়, কিছু দিন আগে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করছে।

এমন খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এসিল্যান্ডকে উক্ত খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করতে বলেন। উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিতে এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নন্দীরহাটে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে।

উক্ত অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com