1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে র‌্যাব-৭:বাড়তি নজরদারি ও টহল জোরদার ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতর কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ  রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হেলাল।  হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার **পদ্মা ও মেঘনা*** ডিপোতে আকস্মিক চমক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

রামু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হেলাল। 

মোহাম্মদ কায়সার কক্সবাজার প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রামু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হেলাল।

 

মোহাম্মদ কায়সার কক্সবাজার প্রতিনিধি

 

মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা,আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শফিকুল আকবর হেলাল। তিনি বিএনপি’র কর্মী থেকে উঠে আসা তরুণ প্রজন্মের জনবান্ধব নেতা। জনকল্যাণ মুখী কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ,সৎ আদর্শবান ন্যায় পরায়ণ ব্যক্তি,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি কন্ঠস্বর,যুবসমাজের অহংকার,হতদরিদ্র মানুষের আস্থার আশ্রয়স্থল,একাধারে রামু উপজেলার কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।

 

বর্তমানে তিনি রামু উপজেলার কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও কচ্ছপিয়া এলাকার মিয়াজি পরিবারের সুযোগ্য কৃতি সন্তান। প্রতিষ্ঠাতা সভাপতি,আদ্ দ্বীনী মডেল একাডেমি,সভাপতি,মিয়াজী ফাউন্ডেশন,সভাপতি সিরাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ,সভাপতি,সিরাজিয়া মারকাজুত তাহফীজ এতিমখানাও মাদ্রাসাসহ আরো কমিটির অন্যতম সদস্য পদে রয়েছেন শফিকুল আকবর হেলাল।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন,পবিত্র ঈদুল ফিতর আনন্দ,ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আমাদের উচিত সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি,সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন গড়ে তোলা। তিনি আরও বলেন,পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার,জাগ্রত হোক মানবিকতা,সহমর্মিতা ও ভালোবাসার আলো। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন,আল্লাহ যেন আমাদের সিয়াম,কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ–জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন।

 

বিশিষ্ট সমাজসেবক শফিকুল আকবর হেলাল জানান,দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত আছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়।

 

আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জনগণের ভালোবাসা ও ব্যাপক সমর্থন সারা পাচ্ছেন তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান বলে উল্লেখ করেন।

 

তিনি বলেন,এলাকার সার্বিক উন্নয়ন,অবকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।সম্প্রতি এলাকায় তার নির্বাচনী উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

সবশেষে তিনি কক্সবাজারের রামু উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খী নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান,পাশাপাশি আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা ও রামু উপজেলা ও কচ্ছপিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ,সকল ভোটারদের সহ,বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com