1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম মানবতার কল্যাণে ১৬তম খতমে কোরআন ও ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ চট্টগ্রামে ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে র‌্যাব-৭:বাড়তি নজরদারি ও টহল জোরদার ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতর কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ  রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ

মানবতার কল্যাণে ১৬তম খতমে কোরআন ও ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মানবতার কল্যাণে ১৬তম খতমে কোরআন ও ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার

বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার কল্যাণে আয়োজিত ১৬তম খতমে কোরআন, সূরা ফীল খতম, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬), ২৮ রমজান তারিখে হায়দারনাশী গুলিস্তান বাজার সংলগ্ন মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে (ডাঃ মোঃ মোরশেদ আলম চৌধুরীর বাড়ি) এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী খতমে কোরআন, সূরা ফীল খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হায়দারনাশী মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার, মাওলানা রফিক উদ্দিন সাহেব। এছাড়াও ইফতারের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন বান্দরবান লামা ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের আমির, মাওলানা জাকারিয়া হেলালী সাহেব।
বাদ মাগরিব এলাকাবাসীর জন্য ইফতার ও সাধারণ খাবারের (ডাল-ভাত) আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। ধনী-গরিব নির্বিশেষে সকলের অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সাংবাদিক মোঃ মোশার আলম চৌধুরী। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
শেষে আয়োজক কমিটি সকল সহযোগী, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি সবাইকে এ ধরনের নেক কাজে শরিক হওয়ার তৌফিক দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com