1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”   ইরান পৃথিবীতে ২ টা দেশ একটা মাটির উপরে আরেকটা মাটির নিচে কি বিশ্বাস হচ্ছে নাতো  ২ মাস পরই বুঝতে পারবেন মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় চাঞ্চল্য মুনডমালা পৌরসভায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে বাংলাদেশে অর্থমন্ত্রী  কাগতিয়া দরবার শরীফে রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত পর্যটকবাহী বাস খাদে: আহত অন্তত ২০, গুরুতর  চট্টগ্রাম বায়েজিদে বিশাল ঈদের জামাত: মুসল্লিদের ঢল, সুশৃঙ্খল ও ব্যতিক্রমী আয়োজন ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম 

মুনডমালা পৌরসভায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

রাজশাহীর মুনডমালা পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত “ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ফিরোজ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বল কিকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় ফিরোজ সরকার বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

টুর্নামেন্টে মুনডমালা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট কয়েকদিনব্যাপী চলবে এবং ফাইনাল খেলার মাধ্যমে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উদ্বোধনী খেলায় দুই দলের প্রাণবন্ত পারফরম্যান্সে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো টুর্নামেন্ট ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com